সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

Featured Post

বাংলাদেশ হারালো ১১১ টি দেশকে | Hafez Takrim

পাসপোর্ট Application ভুল হলে কী করনীয় | Passport application vul hole ki korbo

পাসপোর্ট Application ফরম একসময় হাতে লিখে জমা দিতে হতো। তখন লিখার সময় ভুল হলে কোন সমস্যা হতো না, আবার একটি ফরমে লিখা যেত। অথবা পাসপোর্ট অফিস থেকে কোন তথ্য চেঞ্জ করতে বললে, সেটাও করা যেত আরেকটি ফরমে।

এখন ফরম পূরণ করতে হয় অনলাইনে, যদি আপনার আবেদনপত্রে কোন ভুল হয়, তাহলে নতুন আরেকটি আবেদন করা যায় না।

অর্থাৎ আবেদন পএ একবার অনলাইনে সাবমিট করার পর, ২য় বার আপনি এডিট অথবা চেঞ্জ করতে পারবেন না। তাই নির্ভুলভাবে আপনার সমস্থ তথ্য গুলো সঠিক নিয়ম অনুযায়ী সাবমিট করতে হবে।

পাসপোর্ট Application ভুল হলে কী করনীয়

আবেদন করার সময় লক্ষনীয় হলোঃ

  • জাতীয় পরিচয় পত্র অথবা NID কার্ড অনুযায়ী সব তথ্য সঠিক ভাবে পূরন করা।
  • বাংলা এবং ইংরেজি নাম গুলো হুবহু ভাবে বসানো।
  • এনআইডি কার্ডের নাম্বার মিল করে ফিলআপ করা।
  • জন্মতারিখটি সঠিকভাবে পূরণ করা।
  • পিতা-মাতার তথ্য সঠিক ভাবে পূরন করা।
  • ভুল যেন না হয়, তাই খসড়া করে রাখা।
  • পুনরায় যাচাই করে সাবমিট করা।

উপরোক্ত বিষয়গুলো লক্ষ করে ফর্ম পূরণ করতে হবে। তাহলে ভুল হওয়ার চান্স খুব কম। কয়েকবার ইনফরমেশন গুলো মিলিয়ে নিতে হবে। এবং কোন ফরম্যাট যেনো ভুল না হয়, তাই অভিগ্য একজনকে দিয়ে ফর্ম পূরণ করানো যেতে পারে।

ফর্ম সাবমিট করার পর ভুল হলে কী করবেনঃ 

ফর্ম সাবমিট করার পর যদি কোন ভুল চোখে পড়ে অথবা অফিস কর্তৃক রিজেক্ট হয়। তাহলে পাসপোর্ট অফিসের হেল্প ডেস্কে উক্ত ফর্মের সাথে, একটি কেনসেলেশন লেটার জমা দিতে হবে। কেনসেলেশন লেটারে আপনার ভুল উল্লেখ করে ফর্মটি কেনসেল করার জন্য আবেদন করতে হবে। পাসপোর্ট অফিস সেই আবেদন টি পর্যবেক্ষণ করে আপনার পাসপোর্ট আবেদন ফর্মটি কেনসেল করে দিবে। তারপর আপনি পুনরায় আপনার ফর্মের ভুল সংশোধন করে আবেদনপত্র জমা দিতে পারবেন।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

১৯৮০ সালের ছবি । British Library

  হুঁকা তৈরিতে ব্যস্ত কয়েকজন বাঙালি। ছবিটি ১৮৬০ সালের দিকে বর্তমান বাংলাদেশেরই কোনো একটি গ্রামাঞ্চল থেকে তোলা। ছবি : ব্রিটিশ লাইব্রেরি আমার মধু দাদাও খাইত।ওনি ছিলেন আমার বাবার চাচা। একটা লম্বা রাবারের পাইপ ছিলো, দূর থেকে টানতেন আর ঘুরুম ঘুরুম শব্দ হতো। মাঝে মাঝে টিক্কা জ্বালিয়ে দিতাম আগুন দিয়ে। আমার ফুফাতো ভাই কিবরিয়া কিছু দিন দাদার পার্টনার ছিল 😂😂😂।

ওয়ার্ল্ড ভিশনে চাকরি, বেতন ৭৫ হাজার টাকা | WorldVision Job Circular

ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ থেকে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। খ্রিষ্টান মানবিক উন্নয়ন এবং অ্যাডভোকেসি সংস্থা, যা বিশ্বের সবচেয়ে বড় আন্তর্জাতিক সংস্থাগুলোর মধ্যে একটি। হতদরিদ্র শিশু এবং পরিবারকে সহায়তা করে তাদের জীবনের মানোন্নয়ন এবং দারিদ্র্য দূরীকরণে সংস্থাটি কাজ করে। পদের নাম:  ফিল্ড কমিউনিকেশন কোঅর্ডিনেটর। পদের সংখ্যা : ২টি। আবেদন যোগ্যতা : জেকোন বিশ্ব-বিদ্যালয় থেকে সোশ্যাল সায়েন্স, আর্টসে  স্নাতক পাস। অভিজ্ঞতা: সংশ্লিষ্ট বিষয়ে কমপক্ষে ৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।  বয়স:  প্রার্থীর বয়স কমপক্ষে ২৮ বছর হতে হবে। আবেদনের শেষ তারিখ : ২১ মে, ২০২২ পযন্ত।

ফুডপান্ডা রাইডার বেতন | FOODPANDA RIDERS SALARY

ফুডপান্ডা তে রাইডারদের কে কত টাকা বেতন দেওয়া হয়? সঠিক হিসাব মতে ফুডপান্ডা রাইডার দেরকে তাদের কাজের অনুপাতে বেতন দেওয়া হয়। কয়টি ডেলিভারি করা হলো এবং কর দূরত্বে করা হলো এসব মিলিয়ে একেকটি ফুড ডেলিভারিতে একেক ধরনের টাকা ডেলিভারি ম্যানদেরকে দেওয়া হয়। ধরুন ৪ কিলোমিটার দূরে একটি খাবার ডেলিভারি করা হলে ২০ টাকা পাবে ডেলিভারি ম্যান। সেই হিসেবে ৬ কিলোমিটার দূরত্বে ৩০ টাকা পাবে রাইডার। ফুডপান্ডা অফিসিয়াল পেজ থেকে জানান যায়, একজন খাবার ডেলিভারিতে সাইকেল চালিয়ে মাসে ১৫ হাজার টাকা ইনকাম করতে পারেন। যেখানে মোটরসাইকেল নিয়ে যেসব লোকজন কাজ করবে তারা ২০-২৫ হাজার টাকা ইনকাম করতে পারেন। কখনো কম-বেশি ইনকাম হয়ে থাকে, যেমন কোনদিন খাবার অর্ডার বেশি আসলে রাইড ও বেশি আসবে। আর যত রাইড বেশি হবে, ততই ইনকাম বাড়তে থাকবে। কোন কোন স্থানে খাবার কম অর্ডার হয়, তাই সেই সব এলাকাতে রাইডারদের ইনকাম সীমিত।