সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

পোস্টগুলি

WORLD CUP লেবেল থাকা পোস্টগুলি দেখানো হচ্ছে

Featured Post

বাংলাদেশ হারালো ১১১ টি দেশকে | Hafez Takrim

বাংলাদেশ হারালো ১১১ টি দেশকে | Hafez Takrim

 দক্ষিণ এশিয়ার মাত্র কয়েকটি দেশ মিলে নারীদের সাফ ফুটবলে চ্যাম্পিয়নশিপ পাওয়ায়, রাষ্ট্রীয় সেলিব্রেশন ও অভিনন্দন জানিয়েতো মিডিয়া ভাসিয়ে দিয়েছেন।   অথচ গতকাল সৌদি আরবে ৪১ তম কিং আবদুল আজিজ হিফজুল কুরআন প্রতিযোগিতায় ১১১ টি দেশের মধ্যে বাংলাদেশের সালেহ আহমদ বিজয় ছিনিয়ে আনছেন। এতে বিশ্বের বিভিন্ন দেশের নেতারা তাকে সেলিব্রেশন ও অভিনন্দন জানিয়ে আলোকোজ্জ্বল করেছেন। পাশাপাশি সালেহ আহমেদকে ১ লক্ষ সৌদি রিয়াল পুরস্কৃত করা হয়েছে যা বাংলাদেশ পরিমাণ প্রায় ২৮ লক্ষ টাকা ।  অথচ এখন পর্যন্ত বাংলাদেশের মিডিয়া সহ তেমন কারো প্রতিক্রিয়া দেখা যায়নি।

চ্যাম্পিয়নদের স্বাগত জানাতে ছাদখোলা বাস নির্মাণ বিআরটিসি । SAFF Championship 2022

সাফ চ্যাম্পিয়ন নারীদের অভ্যর্থনা জানানোর জন্য, ছাঁদ খোলা বাসের নির্মাণ করছেন বিআরটিসি মন্ত্রণালয়। বাংলাদেশের জন্য এতা গর্বের বিষয়, প্রথম বারের মতো ফুটবলে শিরোপা অর্জন করেছে বাংলাদেশ। "ছাদখোলা চ্যাম্পিয়ন বাসে ট্রফি নিয়ে না দাঁড়ালেও চলবে" এই কথার ভিত্তিতে, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল নিজ দায়িত্বে চ্যাম্পিয়ন নারীদের জন্য ছাঁদ খোলা বাসের ব্যবস্থা করেছেন।

হ্যাঁ আমরা পেরেছি কথা রাখলেন সানজিদা | 2022 SAFF Championship

সোমবার সাফ চ্যাম্পিয়ন শিপের শিরোপা জিতলো বাংলাদেশের মেয়েরা। এই ম্যাচের আগে বাংলাদেশ দলের অধিনায়ক সানজিদা আক্তার ফেসবুকে পোস্ট করেন। যেটা দ্রুতগতিতে সোশ্যাল সাইটে ভাইরাল হয়ে যায়। সেই পোস্টটিতে উঠে আসে মেয়ে ফুটবলারদের জীবনযুদ্ধের গল্প। প্রথম বারের মতো সাফ  চ্যাম্পিয়ন শিপের শিরোপা  অর্জন করেছে বাংলাদেশ। তাই তাদের জন্য ব্যবস্থা করা হয়েছে ছাঁদ খোলা বাসের। যেই বাসে চরে তারা এয়ারপোর্ট থেকে ঢাকার রাস্তায় পা রাখবেন।

১১ জন সাঁতরে পাড়ি দিলেন যমুনা । Across Jamuna River By Swimming

গত ৭ মে ২০২২ তারিখে বাংলাদেশ ওপেন ওয়াটার সুইমিং ও জেলা ক্রীড়া অফিস সাঁতার কেটে যমুনা নদী পাড়ি দেওয়ার প্রতিযোগিতা চালু করেন। যার মধ্যে ১৩ জনের মধ্যে ১১ জন রেকর্ড তৈরি করেন যমুনা পাড়ি দেওয়ার। সাতার কমিটি জানান ২০-৫৫ বছর বয়সী ১৩ জন অংশগ্রহণ করেন, তবে ১১ জন জেতে পারেন তাদের লক্ষে। ১১ জনের নামের তালিকা হলঃ মাসুদ রানা, ফেরদৌস আলম, মনির হায়দার, আল আমিন আশিক, শুভ্র কামাল, শরীফ ফয়সাল, এরশাদ খান, মনির হোসেন, মোহাম্মদ হাসান, মাহবুব ও মো. বদরুউদ্দিন। অংশগ্রহণকারী নাসিম ও হাসান ঢেউ এর কারনে বাঁধা পাওয়ার কারনে পার হতে পারেন নি। ১১ জনকে সনদ তুলে দেওয়া হয়েছে।

পুরুষ বলির পাশাপাশি রয়েছে নারী বলিও | Boli Khela

কক্সবাজারে আয়োজিত হয়েছে বলি খেলা এই ঐতিহ্যবাহী খেলা ডিসি সাহেবের পরিচালনায় পরিচিত এবং এর নাম ডিসি সাহেবের বলি খেলা নামে পরিচিত। করোনার কারণে গত তিন বছর ধরে এই খেলা বন্ধ ছিল 2022 সালের মে মাসে এই খেলাটি আবার অনুষ্ঠিত হয়। দেশের বিভিন্ন প্রান্ত থেকে বলি দের অংশগ্রহণ  হয়। এবার পুরুষ বলিদের পাশাপাশি ২ জন আন্তর্জাতিক মানের নারী বলিও এই খেলায় অংশগ্রহণ করে। ইতিহাস ও ঐতিহ্য ধরে রাখার জন্য এই খেলাটি প্রতিবছর আয়োজন করা হয়। দুই দিনব্যাপী এই খেলাকে দেখার জন্য দূরদূরান্ত থেকে মানুষ ভিড় জমাচ্ছে। 1956 সালে এসডিও সাহেবের খেলা নামে শুরু হয় এই খেলা এবং এখন এটি ডিসি সাহেবের বলি খেলা নামে পরিচিত। কক্সবাজার জেলার সংসদ সদস্য জানান এই খেলাটি কক্সবাজার জেলার ঐতিহ্য, আমি প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ এই খেলাটি জাতীয়ভাবে বাংলাদেশে যেন খেলা হয়।

আইনজীবীদের বিশ্বকাপ খেলা মরক্কোতে । 20 Edition World Cup

ব্যারিস্টার সুমন সহ ২২ জনের টিম মরক্কোতে আইনজীবীদের বিশ্বকাপ খেলাতে অংশগ্রহণ করছেন। ৭ মে থেকে ১৫ মে পযন্ত চলবে ৯০ টি দেশের খেলা। যেখানে আছে ব্রাজিল, আর্জেন্টিনা সহ ৯০ টি দেশ। ব্যারিস্টার সুমন প্রথবারের মতো বাংলাদেশের হয়ে খেলতে যাচ্ছেন এবং তিনি জানিয়েছেন প্রতিপক্ষ হিসেবে নাইজেরিয়া কে চান। কারন তারা খেলেন শক্তি দিয়ে আর বাংলাদেশ খেলবে বুদ্ধি দিয়ে।