সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

Featured Post

বাংলাদেশ হারালো ১১১ টি দেশকে | Hafez Takrim

পাসপোর্ট করতে কী ডকুমেন্টস দরকার | Documents for Passport

পাসপোর্ট করার যে কয়টি ধাপঃ

১। অনলাইনে পাসপোর্টের জন্য আবেদন করা।
২। পাসপোর্টের ফি ব্যাংকে জমা দেওয়া।
৩। পাসপোর্ট অফিসে আবেদন প্রত্র জমা দেওয়া।
৪। ফিংগারপ্রিন্ট ও ছবি তোলা।
৫। পাসপোর্ট রিসিভ করা।

এই ৫ টি পক্রিয়া শেষ করে পাসপোর্ট রিসিভ করত পারবেন। পাসপোর্ট অফিসে আবেদন প্রত্র জমা দেওয়া খুবই সহজ এবং এখন এমআরপি পাসপোর্ট ফরমের ঝামেলা না থাকায়, খুব সহজেই আপনি নিজেই সমস্থ ডকুমেন্টস ফিলআপ করতে পারবেন।

পাসপোর্ট করতে কী ডকুমেন্টস দরকার

পাসপোর্ট করতে যেসব কাগজপত্র লাগবেঃ

১। ভোটার আইডি / এনআইডি কার্ড।
২। ভোটার আইডি বা এনআইডি কার্ড না থাকলে অবশ্যই জন্ম নিবন্ধন লাগবে।
৩। ৩ কপি পাসপোর্ট সাইজের ছবি।
৪। পৌরসভা অফিস থেকে নিজ জেলার নাগরিকত্ব সনদ।
৫। সমস্থ ডকুমেন্ট গুলো গেজেটেড ভুক্ত কর্মকর্তা কর্তৃক সত্যায়িত করতে হবে।

পাসপোর্ট পাবেন না যেসব ভুলেঃ

উপরোক্ত ডকুমেন্টস গুলো নির্ভুলভাবে থাকলে পাসপোর্ট করতে কোন সমস্যা হবে না। অনেকের জন্ম সনদে ভুল থাকে, সার্টিফিকেট অনুযায়ী নাম বা বয়স, পিতা-মাতার নাম ভুল থাকে। কারো এনআইডি কার্ডে ভুল থাকে। এসব ভুল তথ্য দ্বারা কখনোই পাসপোর্ট পাবেন না।

তাই যাদের ডকুমেন্টে কোন প্রকার ভুল থাকবে তারা অতিশিগ্রই ভুল গুলো সংশোধন করে নিবেন। ধন্যবাদ।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

Nirmane Ami | শাহ সিমেন্ট

বাংলাদেশে এই প্রথম শাহ সিমেন্ট নিয়ে এলো বাড়ি নির্মানের মোবাইল এ্যাপ যা সম্পূর্ণ বাংলা ভাষায়। উক্ত এ্যাপের মাধ্যমে গ্রাহক পর্যায়ের ভোক্তাগন পাবেন বাড়ি নির্মানের খুটিনাটি সমস্থ তথ্য-উপাত্য যার মাধ্যমে খুব সহজেই সমস্থ হিসাব-নিকাশ সহজ হবে। কোথায় কী প্রয়োজন, সঠিক নিয়ম এবং সব ধরনের সেবা পাওয়া যাবে এই Nirmane Ami এ্যাপের মাধ্যমে।

চাকুরী না পেয়ে হতাশায় একাডেমিক সকল সনদপত্র ছিড়ে ফেললো যুবক । Nilphamari News

  Nilphamari জেলার বাদশা মিয়াঁ, দীর্ঘদিন ধরে চাকুরীর চেষ্টা করার পর চাকুরী না পাওয়ায় তার একাডেমিক সকল সনদপত্র ছিড়ে ফেলেছেন। উক্ত ভিডিও সারাদেশে ভাইরাল হয়।  লাইভে বাদশা মিয়াঁ বলেন, ‘আমার ভাগ্য খারাপ! মানুষ ভুয়া সার্টিফিকেট বানিয়ে চাকরি করছে। আমি এত সার্টিফিকেট নিয়ে দ্বারে দ্বারে ঘুরেও একটা সরকারি বা বেসরকারি চাকরি জোটাতে পারিনি। সনদপত্র অনুযায়ী চাকরির বয়স শেষ, এখন এগুলো রেখে লাভ কী? বয়স থাকতেই তো চাকরি জোটাতে পারিনি।’

ক্লাসে উপস্থিত না থাকায় শিক্ষার্থীদের পাইপ দিয়ে পেটালেন অধ্যক্ষ আমির হোসেন | Beat the Students with a Pipe

গত সোমবার নরসিংদী পলাশ থানা সেন্ট্রাল কলেজের ১৬ জন ছাত্রকে পাইপ দিয়ে পেটানোর অভিযোগ উঠেছে। অধ্যক্ষ আমির হোসেন কে ক্লাসে অনুপস্থিত ছাত্রদের পেটানোর কারনে বরখাস্ত করা হয়। এবং ৩ জনের একটি তদন্ত কমিটি গঠন করা হয় এ ব্যাপারে সঠিক বিচারের জন্য। কলেজের ছাত্ররা জানায়, কলেজের দ্বাদশ শ্রেণির বিজ্ঞান বিভাগে ৬টি বিষয়ে ক্লাস করানো হয়। গত রোববার ৬ষ্ঠ ক্লাসের শিক্ষক পাঠদান করবে না এমন খবরে ক্লাসের অধিকাংশ শিক্ষার্থী শ্রেণিকক্ষ থেকে বেরিয়ে পড়ে। তবে তারপর শিক্ষক শ্রেণী কক্ষে চলে আসে। পরের দিন যেসব ছাত্ররা ক্লাসে ছিল না তাদেরকে পাইপ দিয়ে পেটান অধ্যক্ষ আমির হোসেন।