সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

Featured Post

বাংলাদেশ হারালো ১১১ টি দেশকে | Hafez Takrim

পাসপোর্ট করবো ঝামেলা ছাড়া | কিন্তুু কীভাবে | Passport Application Bangladesh

 

পাসপোর্ট করবো ঝামেলা ছাড়া | কিন্তুু কীভাবে | Passport Application Bangladesh

অনান্য দেশের মতো বাংলাদেশের সব সেক্টরে অনলাইন সুবিধা চলে আসছে, কিন্তুু গ্রাহকে ভোগান্তি কী কমেছে?

আমাদের গভমেন্ট কোন সার্ভিস নিতে প্রচুর পরিমান দৌড়াদৌড়ি করতে হয়, যদিও সব কিছু সহজ করে দিয়েছে সরকার। তবে এই ভোগান্তির নেপথ্যে কারা আছে?

সব প্রশ্নের উওর হয় না। আমরা চাইলেই পারি এসব অব্যবস্থাকে সরিয়ে দিতে। কিন্তুু আমরা নিজেরাই প্রকৃতপক্ষে এসব বিষয়ে দায়ী, তার মূল কারন হলো, আমরা চাই যেন ঘরে বসেই সব কাজ হয়ে যাক। তাই সুদ-ঘুস দিতে কোন পরওয়া করি না।

তাই কিছু মানুষ আমাদের এই সমস্যা কে কাজে লাগিয়ে ইনকাম করছে, সাধারণ মানুষ পড়ছে বিলম্বনায়। তাই আমাদের উচিত দালাল এবং ঘুস মুক্তভাবে গভমেন্ট সার্ভিস গুলো নেওয়া।

এখন আসি আসল কথায়, আসলেই কী কোন রকম জটিলতা ছাড়া পাসপোর্ট করা সম্ভব। কারন সবাই বলে অনেক টাকা লাগবে, নাহলে আটকিয়ে দিবে ইত্যাদি ইত্যাদি।

আসলে ব্যাপার টা এমন নয়, আমরা যদি আমাদের সমস্থ ডকুমেন্টস ঠিকমতো নিয়ে যেতে পারি, এবং সকল প্রসেসিং গুলো নির্ভুল লিখতে এবং সাবমিট করতে পারি তাহলে কোন সমস্যা ছাড়াই আমরা আমাদের পাসপোর্ট পেতে পারি।

সরকার এখন ই-পাসপোর্ট প্রকল্প বাস্তবায়ন করেছে যার মাধ্যমে পাসপোর্ট করা আরও সহজ হয়ে গিয়েছে। একজন গ্রাহক নিজেই তার সমস্থ ডকুমেন্টস ফিলআপ করে নিজেই আবেদন করবে, পাসপোর্ট অফিস সব ভেরিফাই করে তার ফিংগারপ্রিন্ট গ্রহণ করে নিদিষ্ট সময়ে তার পাসপোর্ট গ্রাহকদের হস্তান্তর করবে।

খুবই সহজ প্রসেসিং, কিন্তুু আমরা অনেকেই ভুল করি, পাসপোর্ট ফরম পূরণ করতে নাম ভুল, জন্ম তারিখ ভুল, বাবার নাম ভুল, মায়ের নাম ভুল৷ এরকম হাজারো ভুল করে ফেলি, যার ফলে অনেকের একাধিক বার পাসপোর্ট ফরম রিজেক্ট করতে হয়।

তাই প্রথমেই উচিত নিজের সব ডকুমেন্টস অনুযায়ী ঠিকমতো ফরম পূরণ করা, যাতে পাসপোর্ট অফিস থেকে কোন ভাবেই আপনার ফিলআপ করা ডকুমেন্টস তারা বাতিল করতে না পারে।

আমরা অনেকেই কিছু সমস্যায় থাকি যার ফলে পাসপোর্ট করতে পারি না, যেমন নিজের জন্ম নিবন্ধনের সাথে বাবার আইডি কার্ডের নাম ভুল, বয়স ভুল, মায়ের নাম ভুল। এসব ভুলের কারনে অনেকেই পাসপোর্ট করতে পারি না।

তাই প্রথমেই চেক করতে হবে যে, আমার কোন ডকুমেন্টে অমিল রয়েছে কিনা! যদি থাকে তাহলে যত দূর্ত সম্ভব সেটা সঠিক করতে হবে৷ তারপর আবেদন করতে হবে।

ধন্যবাদ সবাইকে।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

Nirmane Ami | শাহ সিমেন্ট

বাংলাদেশে এই প্রথম শাহ সিমেন্ট নিয়ে এলো বাড়ি নির্মানের মোবাইল এ্যাপ যা সম্পূর্ণ বাংলা ভাষায়। উক্ত এ্যাপের মাধ্যমে গ্রাহক পর্যায়ের ভোক্তাগন পাবেন বাড়ি নির্মানের খুটিনাটি সমস্থ তথ্য-উপাত্য যার মাধ্যমে খুব সহজেই সমস্থ হিসাব-নিকাশ সহজ হবে। কোথায় কী প্রয়োজন, সঠিক নিয়ম এবং সব ধরনের সেবা পাওয়া যাবে এই Nirmane Ami এ্যাপের মাধ্যমে।

চাকুরী না পেয়ে হতাশায় একাডেমিক সকল সনদপত্র ছিড়ে ফেললো যুবক । Nilphamari News

  Nilphamari জেলার বাদশা মিয়াঁ, দীর্ঘদিন ধরে চাকুরীর চেষ্টা করার পর চাকুরী না পাওয়ায় তার একাডেমিক সকল সনদপত্র ছিড়ে ফেলেছেন। উক্ত ভিডিও সারাদেশে ভাইরাল হয়।  লাইভে বাদশা মিয়াঁ বলেন, ‘আমার ভাগ্য খারাপ! মানুষ ভুয়া সার্টিফিকেট বানিয়ে চাকরি করছে। আমি এত সার্টিফিকেট নিয়ে দ্বারে দ্বারে ঘুরেও একটা সরকারি বা বেসরকারি চাকরি জোটাতে পারিনি। সনদপত্র অনুযায়ী চাকরির বয়স শেষ, এখন এগুলো রেখে লাভ কী? বয়স থাকতেই তো চাকরি জোটাতে পারিনি।’

ক্লাসে উপস্থিত না থাকায় শিক্ষার্থীদের পাইপ দিয়ে পেটালেন অধ্যক্ষ আমির হোসেন | Beat the Students with a Pipe

গত সোমবার নরসিংদী পলাশ থানা সেন্ট্রাল কলেজের ১৬ জন ছাত্রকে পাইপ দিয়ে পেটানোর অভিযোগ উঠেছে। অধ্যক্ষ আমির হোসেন কে ক্লাসে অনুপস্থিত ছাত্রদের পেটানোর কারনে বরখাস্ত করা হয়। এবং ৩ জনের একটি তদন্ত কমিটি গঠন করা হয় এ ব্যাপারে সঠিক বিচারের জন্য। কলেজের ছাত্ররা জানায়, কলেজের দ্বাদশ শ্রেণির বিজ্ঞান বিভাগে ৬টি বিষয়ে ক্লাস করানো হয়। গত রোববার ৬ষ্ঠ ক্লাসের শিক্ষক পাঠদান করবে না এমন খবরে ক্লাসের অধিকাংশ শিক্ষার্থী শ্রেণিকক্ষ থেকে বেরিয়ে পড়ে। তবে তারপর শিক্ষক শ্রেণী কক্ষে চলে আসে। পরের দিন যেসব ছাত্ররা ক্লাসে ছিল না তাদেরকে পাইপ দিয়ে পেটান অধ্যক্ষ আমির হোসেন।