সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

Featured Post

বাংলাদেশ হারালো ১১১ টি দেশকে | Hafez Takrim

পাসপোর্ট পুলিশ ভেরিফিকেশনের সময় কত টাকা দিতে হয় | Passport er Police Verification er somoy koto taka dite hoi

পাসপোর্ট করার সময় পাসপোর্টের আবেদন জমা দেওয়ার পর পুলিশ ভেরিফিকেশনের জন্য আপনার আবেদন পত্রের কপি পুলিশ সুপারের কার্যালয়ে দাখিল হয়।

পাসপোর্ট পুলিশ ভেরিফিকেশনের সময় কত টাকা দিতে হয়

পুলিশ সুপারের কার্যালয় থেকে আপনার বর্তমান ঠিকানায় পুলিশ পাঠানো হয়। পুলিশ কর্মকর্তা কর্তৃক আপনার ঠিকানা এবং সব ইনফরমেশন যাচাই-বাছাই করে আপনার তথ্য ঠিক থাকলে, এপ্রুভ করা হয়। তারপর আপনার পাসপোর্ট ফর্ম ঢাকা সেন্টাল অফিসে চলে যায়। এবং পরবর্তী সব ধাপগুলো পেরিয়ে আপনার পাসপোর্ট পির্ন্টিং করে আপনার জেলা পাসপোর্ট অফিসে পাঠানো হয়।

পুলিশ ভেরিফিকেশনে পুলিশ কর্মকর্তা কে কত টাকা দেওয়া লাগে?

পুলিশ ভেরিফিকেশনের জন্য যখন পুলিশ কর্মকর্তা আপনার কাছে আসবে, তখন আপনাকে কোন টাকা দিতে হবে না, কারন এটা একটি সরকারি কার্যকর্ম। পুলিশ সুপারের কার্যালয়ে প্রতিটি পাসপোর্টের জন্য আলাদাভাবে পুলিশ কর্মকর্তা কে পাঠানো হয় এবং তাদের জন্য আলাদা এই কাজেই রাখা হয়। তাই তাদের কে সরকার বেতন দিয়ে থাকে।

আপনার কাছে টাকা চাইলে কী করবেন?

আপনার কাছে যেই পুলিশ কর্মকর্তা কে পাঠানো হয়েছে, সে যদি আপনার কাছে টাকা দাবী করে, তাহলে আপনি তাকে টাকা দিবেন না। কারন তার কাজ ই এইটা, আপনার ডকুমেন্টস ভেরিফাই করা।

পুলিশ কর্মকর্তা কে টাকা না দিলে, আপনার সমস্যা হবে কি না?

না, আপনার কোন সমস্যা হবে না। কারন পুলিশ কর্মকর্তা কে নিদিষ্ট কিছু সময় দেওয়া থাকে আপনার পাসপোর্টের সব তথ্য গুলো ভেরিফাই করার জন্য। এরমধ্যে যদি সে আপনার তথ্য ভেরিফাই করে তা আপডেট না করে, তাহলে তাকে জবাবদিহিতা করতে হবে। তাই আপনার কোন সমস্যা হবে না। টাকা আপনাকে দিতে হবে না।

শেষ কথা হলো, আপনি খুশি মনে তাকে চাইলে কিছু টাকা দিতে পারেন, সেটা আপনার একান্ত ব্যক্তিনির্ভর ব্যাপার। ধন্যবাদ।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

Nirmane Ami | শাহ সিমেন্ট

বাংলাদেশে এই প্রথম শাহ সিমেন্ট নিয়ে এলো বাড়ি নির্মানের মোবাইল এ্যাপ যা সম্পূর্ণ বাংলা ভাষায়। উক্ত এ্যাপের মাধ্যমে গ্রাহক পর্যায়ের ভোক্তাগন পাবেন বাড়ি নির্মানের খুটিনাটি সমস্থ তথ্য-উপাত্য যার মাধ্যমে খুব সহজেই সমস্থ হিসাব-নিকাশ সহজ হবে। কোথায় কী প্রয়োজন, সঠিক নিয়ম এবং সব ধরনের সেবা পাওয়া যাবে এই Nirmane Ami এ্যাপের মাধ্যমে।

চাকুরী না পেয়ে হতাশায় একাডেমিক সকল সনদপত্র ছিড়ে ফেললো যুবক । Nilphamari News

  Nilphamari জেলার বাদশা মিয়াঁ, দীর্ঘদিন ধরে চাকুরীর চেষ্টা করার পর চাকুরী না পাওয়ায় তার একাডেমিক সকল সনদপত্র ছিড়ে ফেলেছেন। উক্ত ভিডিও সারাদেশে ভাইরাল হয়।  লাইভে বাদশা মিয়াঁ বলেন, ‘আমার ভাগ্য খারাপ! মানুষ ভুয়া সার্টিফিকেট বানিয়ে চাকরি করছে। আমি এত সার্টিফিকেট নিয়ে দ্বারে দ্বারে ঘুরেও একটা সরকারি বা বেসরকারি চাকরি জোটাতে পারিনি। সনদপত্র অনুযায়ী চাকরির বয়স শেষ, এখন এগুলো রেখে লাভ কী? বয়স থাকতেই তো চাকরি জোটাতে পারিনি।’

ক্লাসে উপস্থিত না থাকায় শিক্ষার্থীদের পাইপ দিয়ে পেটালেন অধ্যক্ষ আমির হোসেন | Beat the Students with a Pipe

গত সোমবার নরসিংদী পলাশ থানা সেন্ট্রাল কলেজের ১৬ জন ছাত্রকে পাইপ দিয়ে পেটানোর অভিযোগ উঠেছে। অধ্যক্ষ আমির হোসেন কে ক্লাসে অনুপস্থিত ছাত্রদের পেটানোর কারনে বরখাস্ত করা হয়। এবং ৩ জনের একটি তদন্ত কমিটি গঠন করা হয় এ ব্যাপারে সঠিক বিচারের জন্য। কলেজের ছাত্ররা জানায়, কলেজের দ্বাদশ শ্রেণির বিজ্ঞান বিভাগে ৬টি বিষয়ে ক্লাস করানো হয়। গত রোববার ৬ষ্ঠ ক্লাসের শিক্ষক পাঠদান করবে না এমন খবরে ক্লাসের অধিকাংশ শিক্ষার্থী শ্রেণিকক্ষ থেকে বেরিয়ে পড়ে। তবে তারপর শিক্ষক শ্রেণী কক্ষে চলে আসে। পরের দিন যেসব ছাত্ররা ক্লাসে ছিল না তাদেরকে পাইপ দিয়ে পেটান অধ্যক্ষ আমির হোসেন।