সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

Featured Post

বাংলাদেশ হারালো ১১১ টি দেশকে | Hafez Takrim

পায়রা সেতুর টোল কর্মকর্তাদের ২ দফায় মারধোর করলো এমপি'র ছেলে । Lebukhali Payra Bridge

পায়রা সেতুর টোল কর্মকর্তাদের ২ দফায় মারধোর করলো এমপি'র ছেলে

গত বৃহস্পতিবার লেবুখালী-পায়রা ব্রীজে সেতুর টোল আদায় করতে চাওয়ায় সংসদ সদস্য এর ছেলে তাজ তালুকদার সেতুর টোল কর্মকর্তাদের মারধর করার কথা জানা যায়। স্থানীয়রা জানান সংসদ সদস্য এর ছেলে বরাত দিয়ে টোল ভাড়া দিতে অস্বীকার করে তাজ তালুকদার এমতাবস্থায় সেতু কর্মকর্তাদের একজন কে মারধর করে এবং পরবর্তীতে দ্বিতীয় দফায় লোকজন নিয়ে সেতু কর্মকর্তাদের মারধোর করার কথা জানা যায়।

তাজ তালুকদার সংসদ সদস্য এর ছেলে বিয়ের গাড়ি নিয়ে যাচ্ছিলেন তিনি জানান আমার মা সংসদ সদস্য তাই আমি ভাড়া দিব না। এই ঘটনায় তাজ তালুকদার টোলের সুপারভাইজার রাসেলকে মারধর করে এবং খবর পেয়ে পুলিশ গিয়ে ঘটনাটি কে নিয়ন্ত্রণ করে। 

এখন পর্যন্ত এ নিয়ে কোন মামলা করা হয়নি। দেশে আইন ও নিয়ম- নীতি সবার জন্য সমান। কেউ দেশের প্রতি আনুগত্য প্রকাশ না করলে তাকে শাস্তির আওতায় আনতে হবে। সে যেই হোক আইন প্রয়োগের ক্ষেত্রে ব‍্যক্তি কোনো বিষয় না।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

Nirmane Ami | শাহ সিমেন্ট

বাংলাদেশে এই প্রথম শাহ সিমেন্ট নিয়ে এলো বাড়ি নির্মানের মোবাইল এ্যাপ যা সম্পূর্ণ বাংলা ভাষায়। উক্ত এ্যাপের মাধ্যমে গ্রাহক পর্যায়ের ভোক্তাগন পাবেন বাড়ি নির্মানের খুটিনাটি সমস্থ তথ্য-উপাত্য যার মাধ্যমে খুব সহজেই সমস্থ হিসাব-নিকাশ সহজ হবে। কোথায় কী প্রয়োজন, সঠিক নিয়ম এবং সব ধরনের সেবা পাওয়া যাবে এই Nirmane Ami এ্যাপের মাধ্যমে।

চাকুরী না পেয়ে হতাশায় একাডেমিক সকল সনদপত্র ছিড়ে ফেললো যুবক । Nilphamari News

  Nilphamari জেলার বাদশা মিয়াঁ, দীর্ঘদিন ধরে চাকুরীর চেষ্টা করার পর চাকুরী না পাওয়ায় তার একাডেমিক সকল সনদপত্র ছিড়ে ফেলেছেন। উক্ত ভিডিও সারাদেশে ভাইরাল হয়।  লাইভে বাদশা মিয়াঁ বলেন, ‘আমার ভাগ্য খারাপ! মানুষ ভুয়া সার্টিফিকেট বানিয়ে চাকরি করছে। আমি এত সার্টিফিকেট নিয়ে দ্বারে দ্বারে ঘুরেও একটা সরকারি বা বেসরকারি চাকরি জোটাতে পারিনি। সনদপত্র অনুযায়ী চাকরির বয়স শেষ, এখন এগুলো রেখে লাভ কী? বয়স থাকতেই তো চাকরি জোটাতে পারিনি।’

ক্লাসে উপস্থিত না থাকায় শিক্ষার্থীদের পাইপ দিয়ে পেটালেন অধ্যক্ষ আমির হোসেন | Beat the Students with a Pipe

গত সোমবার নরসিংদী পলাশ থানা সেন্ট্রাল কলেজের ১৬ জন ছাত্রকে পাইপ দিয়ে পেটানোর অভিযোগ উঠেছে। অধ্যক্ষ আমির হোসেন কে ক্লাসে অনুপস্থিত ছাত্রদের পেটানোর কারনে বরখাস্ত করা হয়। এবং ৩ জনের একটি তদন্ত কমিটি গঠন করা হয় এ ব্যাপারে সঠিক বিচারের জন্য। কলেজের ছাত্ররা জানায়, কলেজের দ্বাদশ শ্রেণির বিজ্ঞান বিভাগে ৬টি বিষয়ে ক্লাস করানো হয়। গত রোববার ৬ষ্ঠ ক্লাসের শিক্ষক পাঠদান করবে না এমন খবরে ক্লাসের অধিকাংশ শিক্ষার্থী শ্রেণিকক্ষ থেকে বেরিয়ে পড়ে। তবে তারপর শিক্ষক শ্রেণী কক্ষে চলে আসে। পরের দিন যেসব ছাত্ররা ক্লাসে ছিল না তাদেরকে পাইপ দিয়ে পেটান অধ্যক্ষ আমির হোসেন।