সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

Featured Post

বাংলাদেশ হারালো ১১১ টি দেশকে | Hafez Takrim

মাহবুব কবির মিলন এর বিটিভিতে সরাসরি বক্তব্য | Evaly Live BTV

মাহবুব কবির মিলন এর বিটিভিতে সরাসরি বক্তব্য | Evaly Live BTV
জনাব মাহবুব কবির মিলন এর বিটিভিতে ২৪/০৯/২২ তারিখে সরাসরি বক্তব্যঃ

আশাকরি, ইভ্যালি আবার ফিরে এসে গ্রাহকদের পাওনা পরিশোধ করে গ্রাহকদের পুরোপুরি আস্থা ফিরে এনে বাংলাদেশের প্রথম সারির ই-কমার্স প্রতিষ্ঠান হিসেবে আবারো রূপ নিবে, ইনশাআল্লাহ।

মন থেকেই চাই যেন ইভ্যালি আবার ঘুরে দাড়াক।গ্রাহক এবং মার্চেন্টস রা যদি একটু ধৈর্য্য ধারন করেন তাহলে ইভ্যালি ও নিজেদের ব্যবসা চালিয়ে যেতে পারবে আর আপনাদের পাওনা ও শোধ করতে পারবে।আর ইভ্যালি ঘুরে দাড়ালে অনান্য ই-কমার্স একচেটিয়া ব্যবসাও কিছুটা কমবে।আমরা চাই আমাদের দেশীয় ই-কমার্স সাইট উন্নতি করুক।

হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী অডিট রিপোর্ট জমা দেওয়া হয়েছে। বর্তমানে ইভ্যালি আদালতের পর্যবেক্ষণে চলবে, দুইজন ইন্ডেপেন্ডেন্ট ডিরেক্টর থাকবেন, একজন বাণিজ্য মন্ত্রণালয়ের উপসচিব আরেকজন ই-ক্যাবের। তাই আগের ইভ্যালি আর এখনকার ইভ্যালি এক নয়, তাই এখানে জটিলতার কিছু নাই। যদি ইভ্যালি এবার সততা, স্বচ্ছতার সাথে এবং ফান্ডিং এর ব্যবস্থা করে, তাহলে আস্থার সংকট কাটিয়ে আনা সম্ভব । তবে সেলার এবং ভোক্তাদের অবশ্যই ধৈর্য্য ধরতে হবে এবং তাদের সাহায্য, সহযোগিতার প্রয়োজন। আমরা গ্রাহক এবং মার্চেন্ট এর কথা চিন্তা করে ইভ্যালি কে দেউলিয়ার হাত থেকে রক্ষা করার চেষ্টা করেছি।

আমরা কাগজে-কলমে ব্যাংকিং সেক্টর এবং গেটওয়ে থেকে যে তথ্যগুলো পেয়েছি, এখানে ৬ হাজার ৫২ কোটি ২৯ লাখ ২৮ হাজার ৮৩ টাকা লেনদেন হয়েছে।

আরেকটা প্রশ্ন যেটা কিনা আমরা লাস্ট ১১ মাস ফেস করেছি, রাসেল সাহেব মুক্তি কখন পাবে। এটা পুরোপুরি আইনি প্রক্রিয়ায় নির্ভর করছে। আইনি প্রক্রিয়ায় তাকে জামিন পেতে হবে। তবে ইভ্যালি পুরোপুরি ভাবে শুরু করতে রাসেল এর প্রয়োজন, সেটি যখনই হোক।

আমরা অনেক সাজেশন দিয়েছি। কোথায় ডেভলপমেন্ট করতে হবে বলেছি। রিক্রুট কিভাবে করতে হবে বলেছি। সামনে রিক্রুটমেন্টে কিছু কিছু লোককে আর কখনোই চাকরি দেওয়া যাবে না, এটিও বলেছি। শেষ কথা, সবাইকে ধৈর্য্যশীল হতে হবে। বর্তমান নীতিমালায় আর কোন প্রতিষ্ঠানের প্রতারণা করার সুযোগ নাই। সরকার এখন সম্পূর্ণ মনিটর করছে। সকল ই-কমার্স প্রতিষ্ঠান এর সুযোগ পাওয়া উচিত।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

Nirmane Ami | শাহ সিমেন্ট

বাংলাদেশে এই প্রথম শাহ সিমেন্ট নিয়ে এলো বাড়ি নির্মানের মোবাইল এ্যাপ যা সম্পূর্ণ বাংলা ভাষায়। উক্ত এ্যাপের মাধ্যমে গ্রাহক পর্যায়ের ভোক্তাগন পাবেন বাড়ি নির্মানের খুটিনাটি সমস্থ তথ্য-উপাত্য যার মাধ্যমে খুব সহজেই সমস্থ হিসাব-নিকাশ সহজ হবে। কোথায় কী প্রয়োজন, সঠিক নিয়ম এবং সব ধরনের সেবা পাওয়া যাবে এই Nirmane Ami এ্যাপের মাধ্যমে।

চাকুরী না পেয়ে হতাশায় একাডেমিক সকল সনদপত্র ছিড়ে ফেললো যুবক । Nilphamari News

  Nilphamari জেলার বাদশা মিয়াঁ, দীর্ঘদিন ধরে চাকুরীর চেষ্টা করার পর চাকুরী না পাওয়ায় তার একাডেমিক সকল সনদপত্র ছিড়ে ফেলেছেন। উক্ত ভিডিও সারাদেশে ভাইরাল হয়।  লাইভে বাদশা মিয়াঁ বলেন, ‘আমার ভাগ্য খারাপ! মানুষ ভুয়া সার্টিফিকেট বানিয়ে চাকরি করছে। আমি এত সার্টিফিকেট নিয়ে দ্বারে দ্বারে ঘুরেও একটা সরকারি বা বেসরকারি চাকরি জোটাতে পারিনি। সনদপত্র অনুযায়ী চাকরির বয়স শেষ, এখন এগুলো রেখে লাভ কী? বয়স থাকতেই তো চাকরি জোটাতে পারিনি।’

ক্লাসে উপস্থিত না থাকায় শিক্ষার্থীদের পাইপ দিয়ে পেটালেন অধ্যক্ষ আমির হোসেন | Beat the Students with a Pipe

গত সোমবার নরসিংদী পলাশ থানা সেন্ট্রাল কলেজের ১৬ জন ছাত্রকে পাইপ দিয়ে পেটানোর অভিযোগ উঠেছে। অধ্যক্ষ আমির হোসেন কে ক্লাসে অনুপস্থিত ছাত্রদের পেটানোর কারনে বরখাস্ত করা হয়। এবং ৩ জনের একটি তদন্ত কমিটি গঠন করা হয় এ ব্যাপারে সঠিক বিচারের জন্য। কলেজের ছাত্ররা জানায়, কলেজের দ্বাদশ শ্রেণির বিজ্ঞান বিভাগে ৬টি বিষয়ে ক্লাস করানো হয়। গত রোববার ৬ষ্ঠ ক্লাসের শিক্ষক পাঠদান করবে না এমন খবরে ক্লাসের অধিকাংশ শিক্ষার্থী শ্রেণিকক্ষ থেকে বেরিয়ে পড়ে। তবে তারপর শিক্ষক শ্রেণী কক্ষে চলে আসে। পরের দিন যেসব ছাত্ররা ক্লাসে ছিল না তাদেরকে পাইপ দিয়ে পেটান অধ্যক্ষ আমির হোসেন।