সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

Featured Post

বাংলাদেশ হারালো ১১১ টি দেশকে | Hafez Takrim

ইভ্যালির গ্রাহকদের মন্তব্য | Evaly Customers Comments

 ২০২১ সালের ১৮ই জুনে বহু আকাংকিত এফজেড থার্ড ভার্সনটি অনেক কষ্টার্জিত অর্থ দ্বারা পেমেন্ট করছিলাম। যা ডিসেম্বরের মধ্যেই পেয়েও যেতাম হয়তোবা। ভাগ্যের নির্মম পরিহাসের অজ্ঞাত অশুভ স্বীকারের ফলে বাইকটি হস্তগত হয়নি। যাই হোক আশাহত হইনি এখনো। সুদিন আসবে হয়তো ইনশাআল্লাহ।

ইভ্যালির গ্রাহকদের মন্তব্য | Evaly Customers Comments

আগে পুরনো সার্ভারে প্রবেশ নিশ্চিত করুন। পুরনো গ্রহকদের আস্থা সৃষ্টি করে সামনে অগ্রসর হোন। এটা হবে বেটার। নাসরিন সাহেবা নতুন সার্ভারে ব্যবসা করার যে পলিসি নিচ্ছেন হিতে বিপরীত হবে। ১০০% নিশ্চিত। আবার আটকে যাবেন। সুপরামর্শ দিলাম।

এক বছর নয় আরো সময় নিক তবু হাজারো মরে যাওয়া স্বপ্নগুলো বেঁচে উঠুক 🥰।

আলিবাবার মতো ইভ্যালি হয়ে উঠুক অনেকের স্বপ্ন।

ই অরেঞ্জ ১১০০ কোটি টাকা নিয়ে ওই টাইমেই গায়েব হয়েছিলো যখন রাসেল তার ফ্যামিলি এ্যারেষ্ট হয় তারা টপ অব দ্যা নিউজ হয়নি।

আমার টাকা আরো পরে পাই কপালে থাকলে পাবো তাতে প্রবলেম নেই কিন্তু এরা উঠে আসুক।

কিসের জন্যে ভরসা করবে মানুষ ইভালিকে, 

একটা পাসওয়ার্ড ইস্যু নিয়া, আপনারা এখনো খোলাসা করে বলেন না। আর টাকা ফেরত দেয়ার ব্যাপারে তো কোন খবরই নেই। আর বলেন যে এক বছর ব্যবসা করতে চান অন্য সার্ভার দিয়ে। লজ্জা করে নাই সমস্ত কথা বলতে। যে টাকা নিয়ে রাখছেন ঐটা আসা করি না। কিন্তুু দাবি ছাড়বো না। দুঃখিত।

১.গ্রেফতার হওয়ার কারণে সার্ভারের পাসওয়ার্ড ওনার স্বামী ভুলে গেছেন।

২. অফিসের সমস্ত ডকুমেন্ট RAB এর ভুলে হারিয়ে গেছে।

ম্যাডামের স্টেটমেন্ট পরে যা বুঝলাম টাকা আর কেউ পাবে না এবং ওনারা নিষ্পাপ।

অবিলম্বে ওনার নিষ্পাপ স্বামীকেও ছেড়ে দেয়া হোক এবং বিদেশে চলে যাওয়ার ব্যবস্থা করে দেয়া হোক।

দেনা গুলো তাড়াতাড়ি দিবেন আম্মু সুযোগ পেলেই আমাদের ভাই বোনকে বকে কারন আমাদের সাথে আম্মুর প্রেশার কুকার ফ্রাইংপ্যান অর্ডার করা ছিল 🥺।

১০০% হালাল টাকা দিয়েছিলাম তাই আশা ছাড়ি নি ইনশা আল্লাহ ফিরে পাবো কোনো একদিন।

যারা অলরেডি ধরা খাইছে  তারা আবার সাপোর্ট দিচ্ছে এই আশায়, যদি আগের টাকা ফেরত পাই!

আমার পরামর্শ হচ্ছে কেউ এদের  প্রতারণার ফাঁদে  পা দিবেন না। পূর্বের ঘটনার পুনরাবৃত্তি আবার ঘটবে।

এই এক বছরে সাধারন মানুষের যে টাকা ইভ্যালির পকেটে যাবে ঐ টাকা দিতে কত বছর সময় নিবেন ?

Outer Evaly : ভাত ছুঁয়ে বলছি, এক বছর এর মধ্যে সকল ঋণ পরিশধ করে দিবো । নাহলে বাংলাদেশে থাকবনা।

বড় বিনিয়োগ ছাড়া ইভ্যালি কোনোভাবেই পুরাতন গ্রাহকদের টাকা ফেরত দিতে পারবে না৷ তাদের হাতে গ্রাহকদের যতো টাকাই থাকুক, সেই টাকার বিশাল একটা অংশ গ্রাহকদের কম মূল্যে পণ্য দিতেই ব্যয় হয়েছে। গ্রাহক সেই লোভেই ইনভেস্ট করেছে। তাই সবার টাকা ফেরত দিতে হলে তাদের এই মুহুর্তে বড় বিনিয়োগ দরকার। কেননা এখন তাদের কাছে 'ইভ্যালি' নামটা ছাড়া কিছুই নেই। হয় এই নামটা বিক্রি করে দিতে হবে নয়তো কমপক্ষে ৪/৫ বছর সময় দিতে, এই সময়ের মধ্যে যদি তারা প্রফিট করে তবেই পুরাতন গ্রাহকেরা টাকা ফেরত বা পণ্য পেতে পারেন। আরেকটা ব্যাপার হচ্ছে ইভ্যালির পাশাপাশি ডেসটিনিও বাজারে ফিরে আসবে যদি ইভ্যালির কাম ব্যাক  সাকসেসফুল হয়। যতই আপনারা দ্রুত টাকা ফেরত পাওয়ায় আশা করেন না কেন, কার্যত এটা সময়সাপেক্ষ ব্যাপার।

আগে ধন্দাবাজি বাদ দেন।আপনারা যেটা করেছেন সেটাকে ব্যাবসার কোনো কাতারে পরে না।ব্যাবসায় তো লাভ লস থাকে কিন্তু আপনাদেরটায় কোনো লস নাই শুধু লাভ লাভ আর লাভ।

গেটওয়ে যে টাকা আটকানো আছে সেই বিষয় কিছু বল্লো না তো। বিকাশ ও নগদ ইত্যাদি এ জমা থাকা টাকা আপনাদের ইচ্ছার অভাব কিনা? এই টাকা ক্রেতার। সরকার,  (নগদ+বিকাশ) বা আপনাদের ও নয়। এটা আটকে রাখা টাকা দেওয়া সবচেয়ে বেশি প্রয়োজনীয়। এতে আপনাদের প্রতি একটু হলেও ভাল নজর আসবে বলে আমি মনে করি। 

ধন্যবাদ 🙂

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

১৯৮০ সালের ছবি । British Library

  হুঁকা তৈরিতে ব্যস্ত কয়েকজন বাঙালি। ছবিটি ১৮৬০ সালের দিকে বর্তমান বাংলাদেশেরই কোনো একটি গ্রামাঞ্চল থেকে তোলা। ছবি : ব্রিটিশ লাইব্রেরি আমার মধু দাদাও খাইত।ওনি ছিলেন আমার বাবার চাচা। একটা লম্বা রাবারের পাইপ ছিলো, দূর থেকে টানতেন আর ঘুরুম ঘুরুম শব্দ হতো। মাঝে মাঝে টিক্কা জ্বালিয়ে দিতাম আগুন দিয়ে। আমার ফুফাতো ভাই কিবরিয়া কিছু দিন দাদার পার্টনার ছিল 😂😂😂।

ওয়ার্ল্ড ভিশনে চাকরি, বেতন ৭৫ হাজার টাকা | WorldVision Job Circular

ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ থেকে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। খ্রিষ্টান মানবিক উন্নয়ন এবং অ্যাডভোকেসি সংস্থা, যা বিশ্বের সবচেয়ে বড় আন্তর্জাতিক সংস্থাগুলোর মধ্যে একটি। হতদরিদ্র শিশু এবং পরিবারকে সহায়তা করে তাদের জীবনের মানোন্নয়ন এবং দারিদ্র্য দূরীকরণে সংস্থাটি কাজ করে। পদের নাম:  ফিল্ড কমিউনিকেশন কোঅর্ডিনেটর। পদের সংখ্যা : ২টি। আবেদন যোগ্যতা : জেকোন বিশ্ব-বিদ্যালয় থেকে সোশ্যাল সায়েন্স, আর্টসে  স্নাতক পাস। অভিজ্ঞতা: সংশ্লিষ্ট বিষয়ে কমপক্ষে ৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।  বয়স:  প্রার্থীর বয়স কমপক্ষে ২৮ বছর হতে হবে। আবেদনের শেষ তারিখ : ২১ মে, ২০২২ পযন্ত।

ফুডপান্ডা রাইডার বেতন | FOODPANDA RIDERS SALARY

ফুডপান্ডা তে রাইডারদের কে কত টাকা বেতন দেওয়া হয়? সঠিক হিসাব মতে ফুডপান্ডা রাইডার দেরকে তাদের কাজের অনুপাতে বেতন দেওয়া হয়। কয়টি ডেলিভারি করা হলো এবং কর দূরত্বে করা হলো এসব মিলিয়ে একেকটি ফুড ডেলিভারিতে একেক ধরনের টাকা ডেলিভারি ম্যানদেরকে দেওয়া হয়। ধরুন ৪ কিলোমিটার দূরে একটি খাবার ডেলিভারি করা হলে ২০ টাকা পাবে ডেলিভারি ম্যান। সেই হিসেবে ৬ কিলোমিটার দূরত্বে ৩০ টাকা পাবে রাইডার। ফুডপান্ডা অফিসিয়াল পেজ থেকে জানান যায়, একজন খাবার ডেলিভারিতে সাইকেল চালিয়ে মাসে ১৫ হাজার টাকা ইনকাম করতে পারেন। যেখানে মোটরসাইকেল নিয়ে যেসব লোকজন কাজ করবে তারা ২০-২৫ হাজার টাকা ইনকাম করতে পারেন। কখনো কম-বেশি ইনকাম হয়ে থাকে, যেমন কোনদিন খাবার অর্ডার বেশি আসলে রাইড ও বেশি আসবে। আর যত রাইড বেশি হবে, ততই ইনকাম বাড়তে থাকবে। কোন কোন স্থানে খাবার কম অর্ডার হয়, তাই সেই সব এলাকাতে রাইডারদের ইনকাম সীমিত।